আবারও পুলিশ নিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও পুলিশ নিয়ে ছবি করতে যাচ্ছেন রামগোপাল ভার্মা। তবে দুর্নীতিপরায়ণ পুলিশ বা একেবারে সৎ পুলিশ অফিসার নিয়ে নয়। এর আগে রামগোপাল পুলিশ নিয়ে করেছিলেন ‘কোম্পানি’ ও ‘আব তক ছাপ্পান’। ছবি দুটিই ছিল আন্ডারওয়ার্ল্ড ও পুলিশ সম্প্রদায়ের নানা কর্মকাণ্ড নিয়ে। তবে ভার্মা এবার বেছে নিয়েছেন মুম্বাই পুলিশের সর্বকালের সেরা চারজন এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসারকে। মুম্বাইয়ে সন্ত্রাসীদের আতঙ্ক বলে পরিচিত ছিলেন এ চারজন পুলিশ অফিসার। জানা গেছে, এ চারজন পুলিশ অফিসারে ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন সঞ্জয় দত্ত, অজয় দেবগন, অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন। তবে ছবিতে নায়িকা হিসেবে কে বা কারা থাকছে সে ব্যাপারে চূড়ান্ত কোনো কিছু এখনো জানা যায়নি।