আবারও প্লে-ব্যাকে অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন প্লে-ব্যাক করেন রোহান সিপ্পি পরিচালিত ব্লাফ মাস্টার ছবিতে। ব্লাফ মাস্টার ছবির ওই গানটি বেশ ভালোভাবেই গ্রহণ করেছিল সবাই। এবার আবারও নতুন একটি প্লে-ব্যাক করতে যাচ্ছেন তিনি। নতুন এই ছবিটির নাম ‘দম মারো দম’। এটিও পরিচালনা করবেন রোহান সিপ্পি। বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ফিরেছেন অভিষেক। এসেই তিনি নতুন করে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কয়েকদিনের মধ্যেই গানটিতে কণ্ঠ দেওয়ার কাজটা সেরে নেবেন। অভিষেকের কণ্ঠে নতুন এই গানটির সংগীত পরিচালনা করবেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রীতম।‘দম মারো দম’ ছবিটিতে তিনি অভিনয়ও করছেন। আরও আছেন বিপাশা বসু ও কঙ্গনা রাণৌত। এ ছাড়া ছবির একটি আইটেম গানে অভিনয় করেছেন দিপীকা পাড়ুকোন।