আবারও ফরাসি নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটুকে, ফেইম স্কুল অব ড্রামা অ্যান্ড মিউজিক এবং ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘আন্তর্জাতিক ফরাসি নাট্যোৎসব’। চার দিনের এই আয়োজনে সহায়তা করছে ফরাসি দূতাবাস। জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধন হবে ২৩ এপ্রিল সন্ধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে ফরাসি অ্যাথলেট দলের শারীরিক কসরত প্রদর্শনী। উৎসবের নাটকগুলো হলো—ফেইমের দ্য লেসন ও ট্রাইও, উদীচীর রাজনৈতিক হত্যা, থিয়েটার স্কুলের ওয়েটিং ফর গডো এবং নাটুকের ইট মারলে পাটকেলটি। উৎসব শেষ হবে ২৭ এপ্রিল।