আবারও ফেরদৌসের বিপরীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার শিল্পী মৌটুসীর প্রথম চলচ্চিত্র ছিল ব্যাচেলর। ওই ছবিতে তিনি অভিনয় করেছিলেন ফেরদৌসের সঙ্গে। মৌটুসী আবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম ৬৯ পাতলা খান লেন। আর এ ছবিতেও তাঁর সহশিল্পী ফেরদৌস। এরই মধ্যে ছবির কাজ শুরু হয়ে গেছে। তবে মৌটুসীর শুটিং শুরু হবে ২৫ অক্টোবর। ছবিটি পরিচালনা করছেন রাফায়েল আহসান।কাজ শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল এ ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন বিন্দু। কিন্তু পরে রাফায়েল জানান, সময়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আর বিন্দু এখন ঈদের কাজ নিয়ে খুবই ব্যস্ত। তাই ফেরদৌসের স্ত্রীর চরিত্রে বিন্দুর পরিবর্তে মৌটুসীর সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।এ ছবিতে কাজ না করা প্রসঙ্গে বিন্দুও জানালেন একই অভিমত।মৌটুসী বললেন, ‘ফেরদৌসের সঙ্গে আগে ব্যাচেলর ছবিতে অভিনয় করেছি। তাই এবার আরও সহজ মনে হচ্ছে। চিত্রনাট্যটা পড়েছি, সংগীতের ব্যাপারটাও শুনেছি—সব মিলিয়ে আমার ভালোই মনে হচ্ছে।’ছবির গল্পের ব্যাপারে রাফায়েল জানান, ফেরদৌসের জীবনে ঘটে যাওয়া চার দিনের ঘটনা নিয়ে ৬৯ পাতলা খান লেন ছবির গল্প। দীর্ঘদিন চাকরি করার পরও তাঁর পদোন্নতি হয় না। হঠাৎই এক অদৃশ্য কারণে তাঁর জীবন আমূল বদলে যায়।রাফায়েল জানান, ছবিটি এখন ডিজিটাল কারিগরি প্রযুক্তিতে নির্মাণ করা হচ্ছে। তবে পরে ৩৫ মিলিমিটার ফরম্যাটে তা রূপান্তর করা হবে।