আবারও বলিউডে পাওলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালে বলিউডে মুক্তি পেয়েছিল ‘লেকিন’ ছবিটি। এ ছবিতে লতা মুঙ্গেশকর গেয়েছিলেন ‘ইয়ারা সিলি সিলি’ গানটি। বলিউডে এবার ওই গানের নামে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবির নাম রাখা হয়েছে ‘ইয়ারা সিলি সিলি’। আর বলিউডের এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন টালিউডের আলোচিত নাম পাওলি দাম।‘ইয়ারা সিলি সিলি’ নামের ছবিটির শুটিং শুরু হবে সামনের অক্টোবরে। ছবিটিতে অভিনয়ের জন্য এখন ভারতের মুম্বাইয়ে আছেন পাওলি।মুম্বাই থেকে প্রথম আলো ডটকমকে মুঠোফোনে পাওলি বলেন, ‘ছবির ব্যাপারে আপাতত তেমন কিছু বলতে চাইছি না। শুধু এটুকু জানাচ্ছি, আমি এ ছবিতে অভিনয় করতে যাচ্ছি। রোমান্টিক ঘরানার ছবিটির শুটিং সামনের অক্টোবরে শুরু করব।’পাওলি আরও বলেন, ‘বলিউডে আমার প্রথম ছবি বিক্রম ভাটের “হেট স্টোরি”। এরপর আমি অভিনয় করি “অঙ্কুর অরোরা মেডিকেল কেস” নামের আরেকটি ছবিতে। “ইয়ারা সিলি সিলি” বলিউডে আমার তিন নম্বর চলচ্চিত্র। বলিউডের ছবিতে নিয়মিত হওয়ার ক্ষেত্রে এ ছবিটি আমাকে কিছুটা এগিয়ে দিল।’মুম্বাই থেকে আগামী সপ্তাহে কলকাতায় ফিরবেন পাওলি। এসেই দুটি বাংলা ছবির কাজ শুরু করবেন বলেও জানান তিনি। ছবি দুটির পরিচালক হলেন সুব্রত সেন ও অভিজিত্ গুহ। পাওলি বলেন, ‘ছবির কাজের জন্য আমাকে এখন নিয়মিতই কলকাতা ও মুম্বাইয়ে আসা-যাওয়ার মধ্যে থাকতে হয়।’সম্প্রতি মুক্তি পেয়েছে পাওলি দাম অভিনীত ও দেবারতি গুহ পরিচালিত ‘হইচই’ ছবিটি। ছবিটি নিয়ে পাওলি বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম পিয়াল। একজন থিয়েটার-পরিচালক। আমার সঙ্গে আরও দুটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা, রাহুল ও বিক্রম। সবাই একসঙ্গে নাটক করি। কিন্তু একটা সময় আমি চাই নিজের একটা দল গড়তে। একদিন দল ভেঙে বেরিয়ে নিজের একটা দলও গড়ি। নাম দিই “হইচই”। আর এই দলটা নিয়েই যত হইচই। মুম্বাইয়ে থাকার কারণে ভালোভাবে ছবিটির খোঁজ-খবর নিতে পারিনি। তবে যত দূর শুনেছি, ছবিটি প্রেক্ষাগৃহগুলোতে ভালোই চলছে।’