আবারও বলিউডের পলক মুচ্ছালের সঙ্গে ইমরানের গান

পলক মুচ্ছালের সঙ্গে চলচ্চিত্রের জন্য গাইলেন ইমরান মাহমুদুলকোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় গায়িকা পলক মুচ্ছালের সঙ্গে কলকাতার একটি চলচ্চিত্রের জন্য গাইলেন বাংলাদেশের ইমরান মাহমুদুল। এটিকে নতুন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে ইমরান বলেন, অডিওর পর এবার চলচ্চিত্রে পলকের সঙ্গে দ্বৈত গানের অংশ হলেন ইমরান। নিধন নামে কলকাতার এই চলচ্চিত্রের গানের শিরোনাম ‘হাত ধরে তুমি’। সপ্তাহখানেক আগে তাঁরা গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে জানালেন ইমরান।

ইমরান মাহমুদুল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

পলক ও ইমরান এর আগে ‘সবাই চলে যাবে’ ও ‘কেন এত ভাবছ’ শিরোনামে বাংলাদেশের দুটি অডিও গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি দুটি গানের সুর-সংগীত করেন ইমরান।

পলক মুচ্ছাল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ইমরান জানালেন, তিনি ঢাকা থেকে এবং পলক মুচ্ছাল মুম্বাই থেকে গানটিতে কণ্ঠ দিয়েছেন। মিক্সিং হয়েছে মুম্বাইয়ের একটি স্টুডিওতে। ইমরান বললেন, ‘বলিউডে তাঁর গাওয়া অনেক গানই আমার পছন্দ। তাঁর সঙ্গে প্রথম সিনেমার গান করলাম।’

ইমরান মাহমুদুল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আশিকি টু ছবির ‘চাহু ম্যায় ইয়া না’, ‘তু মুঝে ছোড় যায়ে’; খামোশিয়া ছবির ‘বাতে ইয়ে কাভি না’; প্রেম রতন ধন পায়ো ছবির শিরোনাম গানগুলোর গায়িকা পলক মুচ্ছাল। মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেওয়ার পর এক ভিডিও বার্তায় পলক মুচ্ছাল বলেন, ‘খুব সুন্দর একটি গানে কণ্ঠ দিলাম। আমার আর ইমরানের গাওয়া আগের গান শ্রোতা-দর্শকদের কাছে যেমন ভালো লেগেছে, আশা করছি এই গানও তাঁদের কাছে শুনতে ভালো লাগবে।’
জানা গেছে, কলকাতায় নিধন-এর শুটিং চলছে। চলচ্চিত্রটির পরিচালক সঞ্জয় দাশ। গানটির সুর, সংগীত করেছেন অঞ্জন রাহুল।

পলক মুচ্ছাল
ছবি: ইনস্টাগ্রাম থেকে