আবারও বাকের ভাইয়ের প্রেমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ছোট পর্দায় আসছে হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র বাকের ভাই, হিমু, মিসির আলী ও বড় চাচা। তবে আলাদা কোনো নাটকে নয়। এ চারটি চরিত্রকে একই নাটকে দেখা যাবে। হুমায়ূন আহমেদের বিভিন্ন উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিচ্ছেন রেদোয়ান রনি। পরিচালনাও করবেন তিনি। আর এ নাটকে বাকের ভাইয়ের প্রেমিকার চরিত্রে আবারও দেখা যাবে মুনাকে। বিটিভির কোথাও কেউ নেই ধারাবাহিকের সেই মুনা চরিত্রে আবারও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা। তিনি বললেন, ‘সেই পুরোনো দিনগুলোর কথা আবার মনে পড়ছে। আসলে তখন চিন্তা ছিল একরকম, আর এখন পরিচালকের চিন্তাধারা হয়তো একটু অন্য রকম হবে। আমার মনে হচ্ছে, নাটকটি খুব আকর্ষণীয় হবে।’রনি জানান, ২৫ জুলাই থেকে নাটকটির শুটিং শুরু হবে। নাম এখনো চূড়ান্ত হয়নি।