আবারও বাবা হলেন ফেরদৌস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয়বারের মতো বাবা হলেন চিত্রনায়ক ফেরদৌস। আজ শনিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন ফেরদৌসের স্ত্রী তানিয়া ফেরদৌস। চিকিত্সক সুরাইয়া বেগমের তত্ত্বাবধানে একটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে এ কন্যাসন্তানের জন্ম দেন তানিয়া ফেরদৌস। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।বাবা হওয়ার আনন্দে ফেরদৌস বললেন, ‘আমি প্রচণ্ড খুশি হয়েছি। এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না। শুধু বলব, এ এক অসাধারণ অনুভূতি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাবা হলাম।’ফেরদৌস সবার কাছে নবজাতকের জন্য দোয়া চেয়েছেন। বড় সন্তান নুজহাত ফেরদৌসের নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে নুজরান ফেরদৌস।