আবারও বাবা হলেন মাকসুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদুল হক আবারও বাবা হয়েছেন। ১৬ সেপ্টেম্বর রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে মাকসুদের স্ত্রী লিরা হক কন্যাসন্তানের জম্ম দেন। মাকসুদের মেয়ের নাম রাখা হয়েছে ‘মিহিকা আইজোন হক’। হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী জানিয়েছেন, নবজাতক ও প্রসূতি (লিরা হক) দুজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।প্রসঙ্গত, ব্যান্ড তারকা মাকসুদের জন্মদিনও ১৬ সেপ্টেম্বর। কাকতালীয়ভাবে হলেও একই দিনে মেয়ের জন্ম হওয়ায় বেশ আনন্দিত মাকসুদ। এটিকে মাকসুদ স্রষ্টার শ্রেষ্ঠ উপহার বলেও মনে করছেন। উল্লেখ্য, মাকসুুদুল হক দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ‘ফিডব্যাকে’ দীর্ঘদিন প্রধান কণ্ঠ হিসেবে দেশের সংগীতপিপাসুদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। পরে তিনি ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ড গঠন করেন।