বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বকুলপুরের যাত্রী। লিখেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন কমল চৌধুরী। এখানে অভিনয় করছেন তৌকীর আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে।সোমবার আরও একবার ফোন করেছিলাম। মনে হলো আপনি ব্যস্ত আছেন।আমি আবার ‘লাক্স-চ্যানেল আই সুন্দরী’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। মানে বিচারক হয়েছি। এর আগে আরও দুবার এই প্রতিযোগিতায় বিচারক ছিলাম। এবার আমার সঙ্গে আছেন জুয়েল আইচ ও আফসানা মিমি। গত সোমবার আমরা প্রথমবারের মতো এবারের প্রতিযোগীদের মুখোমুখি হয়েছি। ১৯ জন প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডের জন্য ১০ জনকে নির্বাচন করেছি।প্রথম দিনেই নয়জন বাদ! একটু তাড়াহুড়ো মনে হচ্ছে।তা একটু বলতে পারেন। অন্য বছরের তুলনায় এবার একটু সংক্ষিপ্ত হবে। জুলাই মাসের মধ্যে পুরো প্রতিযোগিতা শেষ করতে হবে। প্রতিযোগীদের কেমন মনে হচ্ছে?যথেষ্ট সম্ভাবনাময়। আমি মনে করি, এখান থেকে আগামী দিনে ভালো কিছু নায়িকা পাবে আমাদের টিভি-মাধ্যম। আমি এই উদ্যোগকে সব সময়ই স্বাগত জানাই। শুধু এই একটি মাত্র প্রতিযোগিতা থেকে আমাদের টিভি-মাধ্যম অনেক ভালো নায়িকা পেয়েছে। আর তাঁরা সবাই খুব ভালো করছেন। আমি নিজেও মম আর বিন্দুকে নিয়ে দারুচিনি দ্বীপ নামে একটি চলচ্চিত্র তৈরি করেছি।‘বকুলপুরের যাত্রী’ নাটকে কাজ করতে কেমন লাগছে?সুন্দর পাণ্ডুলিপি। সমসাময়িক সমাজচিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন মাসুম রেজা। এবার আপনার নিজের পরিচালনার কথা বলুন।বিপাশা হায়াত একটা ধারাবাহিক লিখছে। রোজার ঈদের পরে এই নাটকের কাজ শুরু করার পরিকল্পনা আছে। আর ঈদের জন্য দুটি নাটক করব। এ দুটিও লিখবে বিপাশা। নাটক দুটি প্রচারিত হবে এটিএন বাংলা আর এনটিভিতে।