আবারও বিয়ের পিঁড়িতে প্রভুদেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গুঞ্জনটাই সত্য হিসেবে ধরা দিতে যাচ্ছে। আবারও বিয়ে করতে যাচ্ছেন ভারতের মাইকেল জ্যাকসন হিসেবে খ্যাত নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক প্রভুদেবা। প্রথম স্ত্রী লতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। জানা গেছে, লতার সঙ্গে প্রভুদেবার সম্পর্কের অবনতির মূল কারণ হচ্ছে নয়নতারা। প্রভুদেবা গত দুই বছর দক্ষিণের অভিনেত্রী নয়নতারার সঙ্গে প্রেম করে আসছেন। দুজনকে বিভিন্ন অনুষ্ঠানে এক সঙ্গেও দেখা গেছে বলে জানা যায়। দুজনই প্রেমকে পরিপূর্ণতা দিতে সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। খুব শিগগিরই দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা যায়। প্রভুদেবা অবশ্য বিয়ের জন্য এ বছরের শেষ সময়টাকে ঈঙ্গিত করেছেন।বিয়ের জন্য দুজনেই সব ধরনে প্রস্তুতি সেরে নিচ্ছেন। নয়নতারা বিয়ের জন্য এখন নতুন কোনো ছবির কাজ হাতে নিচ্ছেন না। যে কাজগুলো অবশিষ্ট আছে শুধু সেগুলো শেষ করার চিন্তাভাবনা করছেন।