আবারও বিয়ে করলেন অপূর্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী অপূর্ব আজ বৃহস্পতিবার দুপুরে অনেক দিনের পরিচিত অদিতিকে বিয়ে করলেন। উভয় পরিবারের কাছের লোকজনের উপস্থিতিতে অপূর্ব-অদিতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।মুঠোফোনে অপূর্ব জানান, অদিতির বাবার বাসায় তাঁদের এ বিয়ের অনুষ্ঠান হয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।গত বছরের ১৯ আগস্ট অভিনয়শিল্পী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। এরপর এ বছর ১১ ফেব্রুয়ারি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।