আবারও ব্যাডমিন্টন মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী সোহা আলী খানের বাবা ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক। মা বলিউডের একসময়কার ডাকসাইটের অভিনেত্রী। কিন্তু সেই অর্থে মেয়ে বাবা ও মার পেশার কোনোটিকে বেছে নিলেন না। স্কুলে পড়া অবস্থাতেই ব্যাডমিন্টনের দিকে ঝুঁকে ছিলেন তিনি। দিল্লি দ্য ব্রিটিশ স্কুলে দশম শ্রেণীতে পড়া অবস্থাতেই স্কুল চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। পরে অবশ্য ব্যাডমিন্টন নয় পাশাপাশি কিছু দিনের জন্য মার পেশা অভিনয়কেই বেছে নিয়েছিলেন।বেছে বেছে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন। এখনো করছেন। তবে সেটা উল্লেখ করার মতো তেমন কিছুই নয়। সম্প্রতি সোহা আবারও নিজেকে ব্যাডমিন্টন খেলায় মনোনিবেশ করেছেন। এখন তিনি র‌্যাকেট হাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যাডমিন্টন কোর্টে। সোহা নিজেই জানালেন, এখনো তিনি দু-তিন ঘণ্টা ধরে অনায়াসে ব্যাডমিন্টন খেলতে পারেন। সম্প্রতি বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দিপীকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে টানা কয়েক ঘণ্টা ধরে ব্যাডমিন্টন খেলেছেন সোহা। পাশাপাশি মিডনাইট চিলড্রেন ছবির কাজ নিয়েও ব্যস্ত তিনি।