আবারও মঞ্চে ‘ওয়েটিং ফর গডো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলজয়ী নাট্যকার স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে নাটক তৈরি করেছে থিয়েটার স্কুল প্রাক্তনী। নাম গডোর প্রতীক্ষায়। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। রাত আটটায় হবে আরও একটি প্রদর্শনী। কবীর চৌধুরীর অনুবাদ থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। তিনি বলেন, ‘আমি রবীন্দ্রনাথের নাটকই বেশি করেছি। কিন্তু ওয়েটিং ফর গডো নাটকটি আমার খুব প্রিয়। ১৯৯৪ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় নাটকটির প্রথম নির্দেশনা দিয়েছিলাম। এই নাটকটির নির্দেশনা দেওয়া আমার কাছে অত্যন্ত আনন্দের একটি বিষয়।’