আবারও মুম্বাই মাতালেন রুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভা মুদগাল ও আবিদা পারভীনের পর এবার রুনা লায়লা। রুনা লায়লা তাঁর ‘দমা দম মাস্ত্ কালান্দার’ আর ‘মেরা বাবু স্যয়ল সাবিলা’ জাদুতে আরও একবার মাত করলেন মুম্বাই। এর আগে গত রোববার বান্দ্রায় আয়োজিত এই সুফি কনসার্ট মাতিয়েছিলেন শুভা মুদগাল ও আবিদা পারভীন। মুম্বাইয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে রুনা লায়লার জন্য ছিল অকুণ্ঠ প্রশংসা। রুনা সাংবাদিকদের বলেছেন, ‘আমি বিশ্বের যেখানেই যাই, শ্রোতারা দমা দম মাস্ত্ কালান্দার গানটি শুনতে চান। এটি একটি ভক্তিসংগীত। সিন্ধি ও পাঞ্জাবি ভাষার সংমিশ্রণে এই গান।’রুনা আরও জানিয়েছেন, তিনি নিজেকে উপমহাদেশের একজন সংগীতশিল্পী হিসেবে ভাবতে চান। ওয়েবসাইট।