আবারও রিজিওনাল অ্যাওয়ার্ড পেল এটিএন বাংলা
আবারও স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা পেল ইউনিসেফ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে অব ব্রডকাস্টিং ২০১০’-এর রিজিওনাল অ্যাওয়ার্ড। গতকাল মঙ্গলবার ম্যানহাটনের মিউজিয়াম অব মডার্ন আর্ট হলে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। ‘অল রাইটস ফর চিলড্রেন’ থিম নিয়ে শিশুবিষয়ক অনুষ্ঠান ‘আমরা করবো জয়’ নির্মিত একটি প্রামাণ্যচিত্রের জন্য এটিএন বাংলা এই পুরস্কার লাভ করে। প্রামাণ্যচিত্রটির নাম ‘ক্রসিং অল দ্যা হার্ডলস’।এ ছাড়া এ বছর টিভি প্রামাণ্যচিত্রের জন্য গ্লোবাল অ্যাওয়ার্ড দেওয়া হয় টোগো এবং রেডিও ক্যাটাগরিতে নাইজেরিয়া এবং আফ্রিকাকে।এটিএন বাংলা সূত্রে জানা গেছে, ইউএন প্লাজার ইউনিসেফ হাউসে দিনব্যাপী ওই অনুষ্ঠানে বিশ্বের ১৪টি দেশের নির্বাচিত প্রামাণ্যচিত্র নিজ দেশের প্রতিনিধিরা উপস্থাপন করেন। রিজিওনাল অ্যাওয়ার্ড অর্জন করায় এটিএন বাংলাকে অভিনন্দন জানান শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসেম স্ট্রিটের রিজিওনাল ডাইরেক্টর রবার্ট জেভি।এ ছাড়াও ইউনিসেফ আইসিডিবির নির্বাহী পরিচালক কারেন সিরিলো ‘আমরা করবো জয়’ নির্মিত প্রামাণ্যচিত্র ‘ক্রসিং অল দ্যা হার্ডলস’-এর ভূয়সী প্রশংসা করেন।উল্লেখ্য, ২০০৪ সালে ‘আমরা করবো জয়’ নির্মিত ‘আমরাও পারি’ প্রামাণ্যচিত্রের জন্য এমি অ্যাওয়ার্ড পায় এটিএন বাংলা।