আবারও রোমান্টিক-কমেডিতে সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত বেশ কয়েকটি সফল রোম-কম বা রোমান্টিক-কমেডিধর্মী ছবি উপহার দিয়েছেন বলিউডের অভিনেতা ও প্রযোজক সাইফ আলী খান। সে সাফল্যের রেশ ধরে আবারও তিনি এ ধরনের ছবি উপহার দেওয়ার পরিকল্পনা করছেন। নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করবেন তিনি। সাইফ অভিনীত ‘কাল হো না হো’ (২০০৩), ‘হাম তুম’ (২০০৪), ‘সালাম নমস্তে’ (২০০৫) ‘লাভ আজকাল’ (২০০৯) এবং ‘ককটেল’ (২০১২) ছবিগুলো বক্স অফিসে ঝড় তুলেছিল। রোমান্টিক-কমেডিধর্মী এসব ছবিতে সাইফের অনবদ্য অভিনয় লুফে নিয়েছিলেন দর্শকরা। দর্শক চাহিদার কথা বিবেচনায় নিয়ে আবার এ ধরনের ছবি নিয়ে হাজির হচ্ছেন সাইফ। ছবিটি পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নির্মাতা জুটি রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডি কে। সম্প্রতি ‘পিটিআই’ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাজ এবং কৃষ্ণ। তাঁরা জানিয়েছেন, ‘এটা সত্যি যে, সাইফের সঙ্গে রোমান্টিক-কমেডিধর্মী নতুন একটি ছবিতে আমরা কাজ করছি। ছবিটি প্রযোজনার সঙ্গে যুক্ত থাকছেন তিনি। ছবিটিতে অভিনয়ও করবেন সাইফ। এরই মধ্যে নতুন এ প্রোজেক্ট নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’এদিকে, রাজ নিদিমরু ও কৃষ্ণ ডি কে পরিচালিত জোম্বি-কমেডিধর্মী ‘গো গোয়া গান’ ছবিতে অভিনয়ের পাশাপাশি এটি যৌথভাবে প্রযোজনা করেছেন সাইফ। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে ১০ মে।