আবারও লাক্স চ্যানেল আই সুপারস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও শুরু হচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা। এ উপলক্ষে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর একটি স্থানীয় রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ইউনিলিভার, চ্যানেল আই ও এশিয়াটিক এমসিএলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁরা প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বরাবরের মতো এবারও প্রতিযোগীদের জন্য থাকছে অকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতার বিজয়ী পাবেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি এবং অভিনয়ে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক বৃত্তি।কমপক্ষে ১৮ বছর বয়সী যেকোনো বাংলাদেশি মেয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন করতে ফোন করতে হবে ০১১৯০০০৩৬৬৬ অথবা লগইন করতে হবে luxchannelisuperstar.com অথবা যেকোনো মোবাইল থেকে এসএমএস করতে হবে ৩৪৫৬ নম্বরে। রেজিস্ট্রেশন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট ২০১০ পর্যন্ত।