আবারও লেখালেখিতে তিশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী তিশমার লেখালেখি শুরু হয় ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকায় ছোটদের ম্যাগাজিন রাইজিং স্টারে নিজস্ব লেখক হিসেবে। এরপর তিনি ইন্ডিপেনডেন্টের সংস্কৃতি পাতায় সংগীতবিষয়ক বিভাগের সম্পাদক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া নিউ নেশন, বাংলাদেশ অবজারভারসহ কয়েকটি পত্রিকায়ও প্রদায়ক হিসেবে কাজ করেছেন। পড়াশোনার কারণে কয়েক বছর সাংবাদিকতা থেকে অনেকটা দূরে থাকতে হয়েছে তাঁকে। এবার আবারও লেখালেখিতে ফিরলেন তিশমা। একটি মাসিক ম্যাগাজিনে চলতি এপ্রিল সংখ্যায় সেলিব্রেটি কলামিস্ট হিসেবে কাজ শুরু করেছেন। এখন থেকে নিয়মিত লিখবেন তিশমা। এ প্রসঙ্গে তিশমা বলেন, ‘লেখালেখির বিষয়টির সঙ্গে আমি অনেক আগে থেকেই সম্পৃক্ত। মাঝে কিছুদিন নানা কারণে এ কাজটি করা হয়নি। লেখালেখির এ বিষয়টা কিন্তু আমি দারুণ উপভোগ করি। বলতে পারেন তাই আবারও লেখালেখিতে ফিরে এসেছি।’