আবারও শতাব্দী-শশী জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতাব্দী ওয়াদুদ ও শারমীন জোহা শশী
শতাব্দী ওয়াদুদ ও শারমীন জোহা শশী

ছোটপর্দায় জুটি হয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ ও শশী। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে কাজ করেছেন তাঁরা। সম্প্রতি শফিকুর রহমান শান্তনুর রচনায় ‘কোথায় যেন বৃষ্টির রিমঝিম’ নামে একটি নাটকে আবারও জুটি হলেন এ দুজন।

এ প্রসঙ্গে শশী বলেন, ‘আমি জুটি বেঁধে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছি শতাব্দী ওয়াদুদের সঙ্গে। তিনি আমার প্রিয় সহ-শিল্পী। তাঁর মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে।’

কোথায় যেন বৃষ্টির রিমঝিম নাটকের দৃশ্যে শারমীন জোহা শশী।
কোথায় যেন বৃষ্টির রিমঝিম নাটকের দৃশ্যে শারমীন জোহা শশী।



‘কোথায় যেন বৃষ্টির রিমঝিম’ নাটকটিতে রোমান্টিক সাসপেন্ড থ্রিলার রয়েছে বলে জানান নাটকটির পরিচালক মিনহাজ অভি। তিনি বলেন, ‘পুরো নাটকের শুটিংয়ে শিল্পীরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমরা রাত তিনটা পর্যন্ত কাজ করেছি, কিন্তু কেউ কোনো আপত্তি করেননি। খুব ভালোভাবেই আমরা কাজটি শেষ করতে পেরেছি। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। নাটকটি ২১ জুন রাত নয়টায় এনটিভিতে প্রচারিত হবে বলে জানান নাটকটির পরিচালক। অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ ও শশী অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বনফুলের গান’, ‘নোনা জল’ ও ‘শূন্য সহজ বুদ্ধি’।