আবারও শাফিনের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাফিন আহমেদের নজরুলসংগীতের অ্যালবাম কতদিন দেখিনি তোমায় বেরিয়েছিল বছর ছয়েক আগে। শাফিনের বাবা বিশিষ্ট সংগীতজ্ঞ কমল দাশগুপ্তর জন্মশতবর্ষ উদ্যাপন করা হচ্ছে এ বছর। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। তারই অংশ হিসেবে অ্যালবামটি আবার বাজারে আনা হয়েছে নতুন করে। ইমপ্রেস অডিও ভিশন থেকে আসা নজরুলের গানের এই অ্যালবামে যুক্ত করা হয়েছে একটি নতুন গান। নতুন করে পুরোনো অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে শাফিন বললেন, ‘বাবার জন্মশতবর্ষ উপলক্ষে এই প্রজন্মের শ্রোতাদের কাছে গানগুলো পৌঁছে দেওয়ার জন্য অ্যালবামটি নতুন করে প্রকাশ করা হলো।’ তিনি আরও বলেন, ‘ওই সময় যতটা প্রত্যাশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল অ্যালবামটি। শুধু একটি নতুন গান নয়, এবার আগের গানগুলোর সংগীতায়োজনে কিছু নতুন সংযোজন রয়েছে। আর অ্যালবামটি নতুন করে প্রকাশের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও আগ্রহ প্রকাশ করা হয়।’শাফিন জানালেন, ২০০৬ সালে তাঁর মা নজরুলসংগীতের প্রখ্যাত শিল্পী ফিরোজা বেগমের উৎসাহ এবং তত্ত্বাবধানে কতদিন দেখিনি তোমায় অ্যালবামটি তৈরি করা হয়।