আবারও শাহরুখকে খোঁচালেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে কিছুদিন চুপচাপই ছিল সবকিছু। প্রসঙ্গ বলিউডের যুযুধান দুই খানের মধ্যে চলমান বাক-যুদ্ধ, কথার বক্র বাণ। কিন্তু সম্প্রতি এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে সালমান খান আবারও নতুন করে শাহরুখকে কথার বাঁকা ছুরিতে খোঁচালেন।‘মাই নেম ইজ খান’ ছবিতে শাহরুখের জনপ্রিয় সংলাপটিকে নিয়ে রঙ্গ করে সালমান অনুষ্ঠানে বলেন, ‘আমার নাম আসলে খান। আর আসলেই আমি কোনো সন্ত্রাসী নই। আমি একজন অভিনেতা।’ মুম্বাইয়ে অষ্টম ইন্দো-আমেরিকান করপোরেট এক্সিলেন্স পুরস্কার প্রদান অনুষ্ঠানে শাহরুখকে জড়িয়ে উপস্থিত সালমান এই বক্রোক্তি করেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।অনুষ্ঠানে সাংবাদিকেরা হলিউডের ছবিতে সালমান নেই কেন—এমন প্রশ্ন করলে এই অভিনেতা রসিকতা করে বলেন, ‘আমি আসলে ব্র্যাড পিট, টম ক্রুজ এদের সবাইকে একটু সুযোগ দিচ্ছি।’এ রসিকতা সবাই উপভোগ করলেও, নিজের খান পরিচয় আর শাহরুখের মাই নেম ইজ খানের সংলাপ আওড়ানোর বিষয়টি যে শাহরুখের ওয়াংখেড়ে বিতর্ক, স্টেডিয়ামে কর্মকর্তাদের সঙ্গে সেই আক্রমণাত্মক আচরণের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এ কথা সবাই বুঝেছেন।অবশ্য যাকে নিয়ে এ প্রসঙ্গের অবতারণা, সেই শাহরুখ খান তখন মুম্বাইয়েই ছিলেন না। ছিলেন এক নিরাপদ দূরত্বে, লন্ডনে।