আবারও সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা হেমা মালিনী আবারও ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য (এমপি) হলেন। বৃহস্পতিবার কর্ণাটক রাজ্য কোটায় শূন্য একটি আসনে বিজেপির প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন। তাঁর প্রতিপক্ষ ছিলেন কংগ্রেস ও সংযুক্ত জনতা দল-সমর্থিত প্রার্থী বিশিষ্ট লেখক কে মারুলাসিদ্দাপ্পা। এর আগে ২০০৩-০৯ সালে তিনি সাংসদ ছিলেন। নির্বাচনে জেতার পর হেমা মালিনী বলেন, তাঁর প্রথম কাজ হবে রামানাগ্রামের উন্নয়ন করা। ১৯৭৫ সালে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, হেমা মালিনী অভিনীত শোলে ছবির শুটিং হয়েছিল এই গ্রামে। শোলের শুটিংয়ের পর এই গ্রামের নাম পাল্টে হয়েছে শোলে নগরম।