আবারও স্পাইস গার্লস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও একত্র হচ্ছেন জনপ্রিয় ব্যান্ড দল স্পাইস গার্লসের সদস্যরা। ১৯৯৭ সালে নির্মাণ হওয়া স্পাইস ওয়ার্ল্ড নামের একটি চলচ্চিত্রের সিক্যুয়েলে অভিনয় করার জন্যই তাঁরা একত্র হচ্ছেন। আজ রোববার দলটির অন্যতম সদস্য এমা বাটনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।জানা গেছে, চলচ্চিত্রটিতে বিভিন্ন সময়ে স্পাইস গার্লসের গাওয়া বেশ কিছু জনপ্রিয় গানকে নতুন করে উপস্থাপন করা হবে। আর এ বিষয়ে ব্যান্ড দলটির সব সদস্যই একমত পোষণ করেছেন। মাম্মা মিয়ার প্রযোজনায় স্পাইস ওয়ার্ল্ড চলচ্চিত্রের সিক্যুয়েলটি পরিচালনা করবেন জুডি গ্রেমার। এমা বাটন বলেন, স্পাইস ওয়ার্ল্ডের সিক্যুয়েলটিতে তাঁদের আরও নতুনভাবে দেখা যাবে। উল্লেখ্য, ১৯৯৭ সালে স্পাইস ওয়ার্ল্ড ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল।