আবারও হাউজফুল, আবারও আলমগীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনে আবারও শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র-বিষয়ক গেম শো ‘হাউজফুল’। এবার অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘হাউজফুল সিজন টু’। প্রথমবারের মতো এবারও যথারীতি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক আলমগীর। তিনি জানান, আঙ্গিকের দিক দিয়ে সচেতনভাবেই এবার কোনো পরিবর্তন আনা হয়নি। তবে নতুন কিছু রাউন্ড, প্রশ্নের ধরন—এসব দিক দিয়ে কিছু পরিবর্তন থাকবে। খুব শিগগিরই সহজ প্রশ্নের সহজ উত্তর দিয়ে দর্শকদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। গতবারের মতো এবারও পুরস্কার বিজয়ীর জন্য থাকছে গাড়ি।আগামী ৬ জুলাই থেকে প্রতি শুক্র ও শনিবার মাছরাঙা টেলিভিশনে হাউজফুল সিজন টু প্রচারিত হবে। এ উপলক্ষে ২৪ মে বৃহস্পতিবার মাছরাঙা কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঞ্চালক আলমগীর মাছরাঙা টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেন।হাউজফুল সিজন টু প্রযোজনার দায়িত্বে আছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। আর এবারের আয়োজনটির পৃষ্ঠপোষকতায় থাকছে ক্রাউন সিমেন্ট।