আবারশুরুহচ্ছে'মেঘেঢাকাতারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
(বাঁ দিক থেকে) মেহের আফরোজ শাওন, শুভ্র দেব, শামীম আরা নীপা, রশিদা পারভীন ও কবির বকুল
(বাঁ দিক থেকে) মেহের আফরোজ শাওন, শুভ্র দেব, শামীম আরা নীপা, রশিদা পারভীন ও কবির বকুল

দুই বছর বিরতির পর আবার শুরু হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নির্মিত রিয়েলিটি শো ‘মেঘে ঢাকা তারা’। ব্র্যাক অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে কিশোরীদের সংগীত ও নাচভিত্তিক এই রিয়েলিটি শোটি নির্মিত হচ্ছে।

‘মেঘে ঢাকা তারা’ অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানাতে গতকাল মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের প্রধান তিন বিচারকের পাশাপাশি প্রশিক্ষণ সেশনের বিচারকদেরও পরিচয় করিয়ে দেয়া হয়। এ অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে থাকবেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা, অভিনয়শিল্পী ও পরিচালক মেহের আফরোজ শাওন এবং সংগীতশিল্পী শুভ্র দেব। রিয়েলিটি শোতে শামীম আরা নীপা ও মেহের আফরোজ শাওনকে বিচারক হিসেবে এর আগে দেখা গেলেও শুভ্র দেবের জন্য এই অভিজ্ঞতা এবারই প্রথম।
সুবিধাবঞ্চিত ৪০ জন কিশোরী এই আয়োজনে গান ও নাচে সেরা হওয়ার জন্য লড়বে। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। ‘মেঘে ঢাকা তারা’র প্রকল্প পরিচালক এই বেসরকারি টেলিভিশন চ্যানেলের হেড অব ইভেন্টস কবির বকুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) রশিদা পারভীন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মেঘে ঢাকা তারা’ অনুষ্ঠানের প্রশিক্ষণ সেশন শুরু হবে এ মাসের মাঝামাঝি সময়ে। আর মাছরাঙা টেলিভিশনের পর্দায় এটির প্রচার শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে।