আবিদ সঞ্চরণে জাতীয় কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতশিল্পী আবিদ শাহরিয়ারের সঞ্চৃতি চিরজাগ্রত রাখার লক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী আবিদ শাহরিয়ার সঞ্চৃতি পরিষদের সাংগঠনিক সভা হয়েছে। খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পরিষদের আহ্বায়ক ময়ীনউদ-দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাফর ইমাম, গাজী শহিদুল্লাহ, শেখ আবদুল কাইয়ুম, আবদুল্লাহ হোসেন, শেখ সৈয়দ আলী, শফিউল আজম, সুশান্ত সরকার, শাহিন জামাল, কামরুল ইসলাম, প্রদীপ রাহা, মালিক সরোয়ার উদ্দিন ও নিরঞ্জন রায়। সভায় সাংবাদিক কামাল লোহানীকে সভাপতি করে ১০১ সদস্যবিশিষ্ট শিল্পী আবিদ শাহরিয়ার সঞ্চৃতি পরিষদের জাতীয় কমিটি গঠন করা হয়।