আবিদকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানটি গেয়ে অন্য রকম জনপ্রিয়তা পেয়েছিলেন আবিদ। প্রকৃতিতে এখন শ্রাবণ মাস। কোনো ঘোষণা ছাড়াই ঝমঝম করে নেমে আসে বৃষ্টি। তার সঙ্গে মাঝেমধ্যে থাকে বাতাসও। শ্রাবণের এই রূপ হয়তো কোনো দিনই বদলাবে না। কিন্তু ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানটি আর শোনা যাবে না আবিদের কণ্ঠে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে সাগরের নোনা জল কেড়ে নিল আবিদের প্রাণ। তরুণ মেধাবী কণ্ঠশিল্পী আবিদ এখন শুধুই স্মৃতি। আবিদকে আজ স্মরণ করেছেন তাঁকে কাছ থেকে দেখা কয়েকজন।