আবিদের কথা ও সুরে ‘ইচিং বিচিং’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার যাওয়ার আগে বৈশাখী টিভির একটি অনুষ্ঠানের শিরোনাম গান তৈরি করেছিলেন আবিদ শাহিরয়ার। ফিরেই গানটি জমা দেবেন। কিন্তু তার আগেই কক্সবাজার সমুদ্রসৈকতে প্রাণ হারান আবিদ। শিশুদের নিয়ে তৈরি এই গেম শোর নাম ‘ইচিং বিচিং’। অনুষ্ঠানটির উপস্থাপনাও করার কথা ছিল আবিদেরই।‘ইচিং বিচিং চিচিং চা প্রজাপতি উড়ে যা, আকশের দূর সীমানায়/পাখিরে তোর ডানায় ডানায়, আমাকে তোর সঙ্গী করে সাথে নিয়ে যা’—গানটি লেখার পাশাপাশি সুরও করেছিলেন আবিদ। সংগীত পরিচালনা করেছেন মোস্তফা শাওন। গানটিতে কণ্ঠ দেন মার্কস অলরাউন্ডারের তিনজন শিল্পী।ঈদের পরদিন সকাল সাড়ে ১০টায় বৈশাখী টিভিতে দেখানো হবে ‘ইচিং বিচিং’।