আবিদের শিরোনাম সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার যাওয়ার আগে বৈশাখী টিভির একটি অনুষ্ঠানের শিরোনাম সংগীত তৈরি করেছিলেন ক্লোজআপ ওয়ান তারকা আবিদ শাহরিয়ার। ফিরেই গানটি জমা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই চলে যান পৃথিবী ছেড়ে। বাচ্চাদের নিয়ে তৈরি করা গেম শো-ভিত্তিক এ অনুষ্ঠানটির নাম ‘ইচিং বিচিং’।‘ইচিং বিচিং চিচিং চা প্রজাপতি উড়ে যা, আকাশের দূর সীমানায়। পাখিরে তোর ডানায় ডানায়, আমাকে তোর সঙ্গী করে সাথে নিয়ে যা’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি সুরও করেছিলেন আবিদ। সংগীতায়োজন করেছেন মোস্তফা শাওন। গানটিতে কণ্ঠ দেন মার্কস অলরাউন্ডারের তিনজন শিল্পী।জানা গেছে, অনুষ্ঠানটি উপস্থাপনাও করার কথা ছিল আবিদের।ফাতেমা ঝুমকির প্রযোজনায় ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় ‘ইচিং বিচিং’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদে।