আবিদের সঙ্গে রবীন্দ্রসংগীত গাইলেন এলিটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেই আবিদ এখন বেশি পরিচিত। আর এলিটার পরিচিতি আধুনিক গানের শিল্পী হিসেবে। এবার তাঁরা দ্বৈতকণ্ঠে একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন। আবিদের দ্বিতীয় একক অ্যালবাম নব আনন্দে জাগোর জন্য গানটি তৈরি করা হয়েছে। ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ গানটির সংগীতায়োজন করেছেন মোস্তফা শাওন। ৮ জুলাই সন্ধ্যায় গানটিতে কণ্ঠ দেন তাঁরা।এলিটা বললেন, ‘আমি বিভিন্ন অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত করেছি। কিন্তু অ্যালবামের জন্য কখনো করিনি। আবিদ অনেক ভালো রবীন্দ্রসংগীত গায়। আমি নিজে ওঁর গানের ভক্ত।’আবিদ বলেন, ‘নব আনন্দে জাগোর জন্য যে গানগুলো করছি, সেগুলোর সংগীতায়োজন একটু অন্য রকম হবে। গানগুলো করছি একেবারে নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য। আশা করছি, এলিটার কণ্ঠে রবীন্দ্রসংগীতটি অ্যালবামে ভিন্নমাত্রা যোগ করবে।’তিনি জানালেন, এবার ঈদে প্রকাশিত হবে তাঁর এই নতুন অ্যালবামটি।