আবির আবদুল্লাহ ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমির উপাধ্যক্ষ ও ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি আবির আবদুল্লাহ ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতা ২০১১-এ দ্বিতীয় পর্বের অন্যতম জুরি হিসেবে নিয়োগ পেয়েছেন। জানা যায়, প্রেস ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের প্রতিষ্ঠিত ১৯ জন পেশাদার ফটোগ্রাফার আমস্টারডামে অবস্থিত ওয়ার্ল্ড প্রেস ফটো কার্যালয়ে গত ২৯ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতার এক লাখের বেশি ইমেজ মূল্যায়ন করবেন। বিজ্ঞপ্তি।