প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রকার আবু সাইয়ীদ নির্মিত ছয়টি ছবি বের হলো এক মোড়কে, এক ডিভিডিতে। ছয়টি ছবির তালিকায় রয়েছে কিত্তনখোলা (২০০০), শঙ্খনাদ (২০০৪), নিরন্তর (২০০৬), বাঁশি (২০০৭), রূপান্তর (২০০৮) এবং অপেক্ষা (২০১০)। ডিভিডিটি প্রকাশ করল জি সিরিজ। ডিভিডি প্রকাশ উপলক্ষে গতকাল থেকে আয়োজন করা হয়েছিল দুই দিনব্যাপী ওই ছয়টি ছবির বিশেষ প্রদর্শনী। শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বেলা তিনটা থেকে শুরু হয় এই প্রদর্শনী। প্রথম দিন দেখানো হয় কিত্তনখোলা, শঙ্খনাদ ও নিরন্তর। শেষ ছবিটি প্রদর্শনীর আগে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ডিভিডিটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জি সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক, কথাশিল্পী নাসরীন জাহান ও জুনায়েদ হালিম।