আবু সাইয়ীদের নতুন ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবির কাজে হাত দিলেন চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ। তাঁর ছবির নাম ড্রেসিং টেবিল। ২৪ জুলাই থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং, চলবে ২ আগস্ট পর্যন্ত। ঢাকা শহর ও পুবাইলের একটি বাড়িতে চলছে শুটিং। এ পর্যায়ে ছবির বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নিচ্ছেন তারিন রহমান, এ কে আজাদ, নাদিয়া খানম, কে এস ফিরোজ, ইফফাত তৃষা, পরেশ আচার্য, মোহাম্মাদ বারি, খলিলুর রহমান কাদেরী প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
এতিমখানায় বড় হওয়া শিলা ও রুহুলকে নিয়ে ছবির কাহিনি। তারা বিয়ে করার পর একটি পুরোনো ড্রেসিং টেবিল কিনে আনে রুহুল। তার ড্রয়ারে একটি পুরোনো ডায়েরি পায় শিলা। এ নিয়েই এগিয়ে চলতে থাকে ছবির গল্প।
এটি আবু সাইয়ীদ পরিচালিত সপ্তম চলচ্চিত্র। তাঁর শেষ ছবি অপেক্ষা মুক্তি পেয়েছিল ২০১০ সালে।