আবু সেলিমের কার্টুন প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার প্রিয় মাতৃভূমি’ নামে শিল্পী আবু সেলিমের চতুর্থ একক কার্টুন প্রদর্শনী চলছে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের জুম গ্যালারিতে।
গত মঙ্গলবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব। স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক অলিভিয়ে লিতভিন। সঞ্চালনা করেন সানজিদা আক্তার। শিল্পী সেলিম রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাস, সহিংসতা, সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান—এসব বিষয়কেই তাঁর কার্টুনে তুলে ধরেছেন। প্রদর্শনীতে কার্টুন আছে মোট ১৩টি। প্রদর্শনী চলবে ২১ এপ্রিল পর্যন্ত।