আবুল মনসুর আহমদকে নিয়ে তথ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী এবং তাঁর লেখালেখির ১০০ বছর হলো। তা ছাড়া তাঁর অন্যতম গল্পগ্রন্থ আয়না প্রকাশের ৮০ বছর পূর্তি হলো এ বছর। আবুল মনসুরকে স্মরণ করে তাঁকে নিয়ে দুর্লভ এই আলো নামে একটি তথ্যচিত্র নির্মিত হয়েছে। তথ্যচিত্রটির পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন ইমরান মাহফুজ। পরিচালনা করেছেন রুবেল হোসেন।
৮ মিনিটের এ তথ্যচিত্রে আবুল মনসুর আহমদের রাজনৈতিক জীবন নিয়ে কথা বলছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সাংবাদিকতা নিয়ে কামাল লোহানী, কথাসাহিত্য নিয়ে সেলিনা হোসেন এবং জীবনদর্শন নিয়ে তাঁর ছেলে মাহ্ফুজ আনাম, পরিবার আর গ্রামবাসীরা। তথ্যচিত্রটির একটি সংক্ষিপ্ত সংস্করণ ইউটিউবে bit.ly/1R0iDiS দেখা যাবে।