আবুল হায়াতের তিনটি বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরই মধ্যে বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় আবুল হায়াতের দুটি বই প্রকাশিত হয়েছে। একটি নাটকের বই শেষ পত্র এবং অন্যটি উপন্যাস, পলাতক। তৃতীয় বইটিও প্রকাশের পথে। গল্পের এই বইয়ের নাম গল্প মালঞ্চ। আবুল হায়াত জানান, ২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়বস্তু নিয়ে শেষ পত্র নাটকটি লেখেন এবং পরিচালনা করেন। গল্প মালঞ্চ বইয়ে আবুল হায়াতের লেখা ২০টি প্রকাশিত ও অপ্রকাশিত গল্প থাকছে। বইটি প্রকাশ করবে শব্দশিল্প প্রকাশনী।আবুল হায়াত বলেন, ‘শেষ পত্র নাটকের মূল বক্তব্য যুদ্ধাপরাধীদের বিচার। গল্পের প্রধান চরিত্র একজন নারী, তিনি মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধের পর তাঁকে এক মুক্তিযোদ্ধা বিয়ে করেন। শেষ বয়সে এসে তিনি জানতে পারেন, তাঁর স্বামী ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি আসলে যুদ্ধাপরাধী। তখন এই নারীর মধ্যে আবারও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়।’