প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো আবৃত্তি সংগঠন স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র আয়োজিত আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিন। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উৎসব হয়। বিকেলে দ্বিতীয় দিনের শুরু হয় আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে। সভাপতিত্ব করেন মাহিদুল ইসলাম। অতিথি ছিলেন মীর বরকত, ইকবাল খোরশেদ ও ঝর্ণা সরকার। এরপর বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে জীবনানন্দ দাশ পদক আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় স্বরচিত্রের পরিবেশনায় আবৃত্তি প্রযোজনা ‘রুদ্রবীণা’ মঞ্চস্থ হয়। ছিল বিশিষ্টজনদের একক আবৃত্তি।