আবৃত্তি একাডেমির দেড় যুগ পূর্তি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বিকেলে আবৃত্তি একাডেমির দেড় যুগ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এরপর একটি র্যালি বের হয় শিল্পকলা একাডেমি চত্বরে।
সন্ধ্যায় জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মঞ্চস্থ হয় দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক সাজাহান।