আবৃত্তি ও সংবাদ উপস্থাপন কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজন্মকণ্ঠ
প্রজন্মকণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির আবৃত্তি সংগঠন ‘প্রজন্মকণ্ঠ’-এর ৩ মাসের কর্মশালা শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি থেকে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত টিএসসিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে আবৃত্তির পাশাপাশি উপস্থাপনা শৈলী ও সংবাদ উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। দেশের বিশিষ্ট প্রশিক্ষকেরা আবৃত্তির ইতিহাস, শুদ্ধ উচ্চরণ, বাগযন্ত্রের ব্যায়াম, ছন্দ-ভাব-রস, আবৃত্তি নির্মাণ, নন্দনতত্ত্ব, প্রমিত উচ্চারণ, স্বর চর্চা, কবি ও কবিতার ওপরও প্রশিক্ষণ দেবেন। টিএসসি প্রাঙ্গণে প্রতিদিন প্রজন্মকন্ঠের কর্মশালার আবেদনপত্র পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানা যাবে ০১৮৩২১৯৫৫২২,০১৭১১২৮২০১২ এবং ০১৭১৭৪০১৬০১ নম্বরে।