আবৃত্তিকার অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে এ বয়সেও দাপটে অভিনয় করে চলেছেন অমিতাভ বচ্চন। শুধু কি অভিনয়! বছর কয়েক আগে গানও গেয়েছেন। একটি মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছিলেন সেবার। এবার আবৃত্তি করে শোনাবেন। আজ শুক্রবার ভোপালে এক অনুষ্ঠানে বাবার লেখা কয়েকটি কবিতা আবৃত্তি করবেন অমিতাভ। আরাক্ষান ছবির শুটিংও সারবেন সেখানে। অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন খ্যাতিমান হিন্দি কবি। তাঁর লেখা নির্বাচিত কয়েকটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন অমিতাভ। সম্প্রতি এই তারকা একটি আবৃত্তির অ্যালবামের কাজ শেষ করেছেন। অ্যালবামের কবিতাগুলো তাঁর বাবার লেখা। ওয়েবসাইট।