আবৃত্তিসন্ধ্যা 'মা, আমার মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শওকত ওসমান মিলনায়তনে ‘মা, আমার মা’ আবৃত্তি প্রযোজনার একটি দৃশ্য।
শওকত ওসমান মিলনায়তনে ‘মা, আমার মা’ আবৃত্তি প্রযোজনার একটি দৃশ্য।

পদ্য ও গদ্যের আলোকে মায়ের প্রতি জানানো হলো ভালোবাসা। উঠে এল মায়ের যাপিত জীবনের সুখ-দুঃখের কথা। আনন্দ কিংবা বেদনার দৃশ্যকাব্য। সোমবার সন্ধ্যায় এভাবেই বাচিকশিল্পীদের কণ্ঠে উচ্চারিত হলো জননীর জীবনচিত্র। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘মা, আমার মা’ শীর্ষক আবৃত্তি প্রযোজনা। মা দিবস উপলক্ষে প্রযোজনাটি মঞ্চস্থ করে চারুকণ্ঠ আবৃত্তি সংসদ। গ্রন্থনার পাশাপাশি প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী।

‘মা’কে নিবেদিত প্রযোজনাটিতে অংশ নেন আবৃত্তিশিল্পী জি এম মোর্শেদ, আনোয়ার পারভেজ, ফারজানা রোজি, গুলশান আরা লুনা, তাবাসসুম মুন্নী ও নিরঞ্জন অধিকারী।