আবেগ ছুঁয়েছে শ্রীদেবীকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারে জমিন পর কিংবা স্ট্যানলি কা ডাব্বার মতো চলচ্চিত্রের পরিচালক তিনি। অমল গুপ্তের ছবি মানেই থইথই আবেগ। অমলের ছবির সেই আবেগ ছুঁয়েছে শ্রীদেবীকেও। এই পরিচালকের নতুন ছবি হাওয়া হাওয়াইর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে সে কথাই জানালেন এই অভিনেত্রী। হাওয়া হাওয়াই শ্রীদেবী-অনিল কাপুরের জনপ্রিয় ছবি মিস্টার ইন্ডিয়ার একটি গানের শিরোনাম। তবে অমলের ছবিতে এই শব্দযুগল নতুন মানে খুঁজে পাবে বলে জানালেন শ্রীদেবী।
শ্রীদেবী বলেন, ‘আমি অমলের তারে জমিন পর, স্ট্যানলি কা ডাব্বা দেখেছি। ওর ছবিগুলো আবেগ ছুঁয়ে যায়। নতুন ছবির ট্রেলার দেখে মনে হয়েছে, এটাও সাধারণ গল্প নিয়ে অসাধারণ আবেগের একটা ছবি।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।