আবেগাক্রান্ত গার্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে সদ্য জন্ম নেওয়া সন্তান, অন্যদিকে ছবির শুটিং। কোনটাকে দেবেন বেশি গুরুত্ব? এমনই দ্বিধার করাত দুই টুকরা করেছিল জেনিফার গার্নারের হূদয়। সন্তানকে বাসায় রেখে অনেক কষ্টে শুটিংয়ে মন দিয়েছিলেন। এ সময় নিজের মনের সঙ্গে কতটা লড়াই করতে হয়েছিল, তা কেবল তিনিই জানেন। গার্নারের সেই শ্রম সার্থক হয়েছে। ডালাস বায়ার্স ক্লাব সেরা ছবির মনোনয়ন পেয়েছে এবারের অস্কারে।
হলিউডের অভিনেতা বেন অ্যাফ্লেকের স্ত্রী গার্নার বলেন, ‘নিজের সন্তানকে বাসায় রেখে কাজে যাওয়া খুবই কঠিন। সন্তানদের ব্যাপারে আমি খুবই যত্নবান। এ কারণে আমার জন্য এটি ছিল আরও আবেগের। তবে কাজটাও খুব ভালোবাসি। দুটোর মধ্যে ভারসাম্য তাই আনতেই হয়েছে।’ আইএএনএস।