আব্দুল হাদীর একক সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরাট কণ্ঠ আর গায়কির আবেদনে বাংলা গানের শ্রোতার কাছে সৈয়দ আব্দুল হাদী আলাদা একটি জায়গা করে নিয়েছেন অনেক আগেই। তাঁর গাওয়া বেশ কিছু আধুনিক বাংলা গান জনপ্রিয়তা পেয়েছে। গতকাল তিনি গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে একক গান পরিবেশনের মাধ্যমে মুগ্ধ করেন শ্রোতাদের। শনিবার সন্ধ্যায় নিজের আধুনিক গানগুলোর পাশাপাশি কয়েকটি রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত শোনান শিল্পী। তাঁর পরিবেশনায় ছিল ‘তুমি কি কেবলই ছবি’, ‘বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘একবার যদি কেউ ভালোবাসতসহ মোট ১২টি গান।