আব্বাসউদ্দীন আহ্মদ স্মরণে আজ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্বাসউদ্দীন আহ্মদের ১১০তম জন্মদিন আজ উদ্যাপন করবে বাংলাদেশ লোকসংগীত পরিষদ। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী জানান, আজ ঢাকায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়।দিনটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ লোকসংগীত পরিষদ তিন মাসের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এই সংগঠনের ৩০ জন সদস্যকে আব্বাসউদ্দীন আহ্মদের গানগুলো শুদ্ধভাবে গাওয়া এবং শেখানোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। আজকের অনুষ্ঠানে গান করবেন এই শিল্পীরা। ভাওয়াইয়া ও ভাটিয়ালি গানের পাশাপাশি থাকবে নজরুল সংগীত। দেশের স্বনামধন্য শিল্পীরা এখানে গান করবেন। থাকবেন আব্বাসউদ্দীন আহ্মদের ছেলে মুস্তাফা জামান আব্বাসী ও নাতনি নাশিদ কামাল।ইন্দ্রমোহন রাজবংশী জানান, আব্বাসউদ্দীন আহ্মদের জন্মদিন উপলক্ষে কালজয়ী আব্বাসউদ্দীন নামে একটি বই প্রকাশ করা হবে আজ। এই বইয়ে আব্বাসউদ্দীন আহ্মদকে নিয়ে বাংলাদেশ ও ভারতের শতাধিক লেখকের লেখা আছে।