আব্বাসউদ্দীন স্মরণে আজ গানের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ ডিসেম্বর আব্বাসউদ্দীন আহ্মদের মৃত্যুবার্ষিকী। কিন্তু এর দুই দিন আগে আজ মঙ্গলবার ওই দিনটি স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ লোকসংগীত পরিষদ। এই সংগঠনের সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী বললেন, ‘নির্দিষ্ট দিনে মিলনায়তন পাওয়া যায়নি। তাই দুই দিন আগেই অনুষ্ঠান করছি।’কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়।ইন্দ্রমোহন রাজবংশী জানান, আব্বাসউদ্দীন আহ্মদের গানের ওপর তিন মাসের প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ লোকসংগীত পরিষদ। আজ তাঁদের সনদ দেওয়া হবে। অনুষ্ঠানে তাঁরা গানও করবেন। এ ছাড়া আব্বাসউদ্দীন আহ্মদের পরিবারের সদস্যদেরও গান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আরও গান করবেন বাংলাদেশ লোকসংগীত পরিষদের সদস্যরা।