আমরা একটি পরিবার হয়ে গেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক ক্ষণিকালয়। নাটকটি লিখেছেন আজাদ আবুল কালাম এবং পরিচালনা করছেন রহমতউল্লাহ। এতে অভিনয় করছেন ঈশানা। কথা হলো তাঁর সঙ্গে। ‘ক্ষণিকালয়’ নাটকটিতে কাজ করে কেমন লাগছে?বছর খানেক ধরে কাজ করছি। দারুণ লাগছে। মনে হয়, যেন আমরা একটি পরিবার হয়ে গেছি। নাটকে পীযূষ বন্দ্যোপাধ্যায় আমার বাবা। এর আগে তাঁর সঙ্গে কাজ করা হয়নি। প্রথম দিন শুটিংয়ে এসে তিনি আমাকে দেখে বললেন, ‘আমার মেয়ে আমার পছন্দ হয়েছে।’ বাংলাভিশনে আপনার অভিনীত ‘জেনারেশন নেক্সট ডট’ ধারাবাহিকটি দেখলাম।এই নাটকে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার অনেকেই কাজ করছি। যেমন—আমি, মৌসুমী হামিদ, মাসিয়াৎ, রাখী, টয়া, নিসা, অরিন, দীপালি। নাটকের গল্পটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে। আর আমরা সবাই কাছাকাছি বয়সের, একই প্রতিযোগিতা থেকে এসেছি। তাই কাজের সময় পরিবেশটা অন্য রকম হয়ে যায়। এই নাটকের কাজ কোথায় করেছিলেন?রাজধানীর উত্তরায়, আইইউবিএটি ক্যাম্পাসে। অনেক ছাত্রছাত্রীর মধ্যে কাজ করতে কোনো অসুবিধা হয়নি?ওরকম কিছু মনে হয়নি। তবে একদিন শুটিংয়ের ফাঁকে বসে আছি। হঠাৎ দেখি আমার সামনে একটি ছেলে এসে দাঁড়িয়েছে, তার হাতে ফুল। ফুলটি নাকি আমার জন্য নিয়ে এসেছে। ছেলেটি বলল, ‘আমি আপনার একজন ভক্ত।’ শুনে আমি চমকে উঠি। পাশে বসেছিলেন আমার মা। ছেলেটির অবস্থা দেখে মা হেসে বললেন, ‘নিয়ে নাও।’আপনি নিজে পড়াশোনা করছেন তো?খুব কষ্ট হচ্ছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছি। প্রতি সপ্তাহেই পরীক্ষা। এদিকে আবার নাটকের শুটিং। কীভাবে যে দুটি কাজ একসঙ্গে করছি, বলতে পারব না। তবে হচ্ছে।