আমরা একত্রেই আছি: কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের সম্পর্ক চুকে গেছে—সম্প্রতি বলিউডের বাতাসে এমন কথা ভাসছিল। তবে খবরটি নিছক গুজব বলে উড়িয়ে দিলেন কারিনা। বললেন, ‘পরিষ্কার করে বলার কিছু নেই। এটা স্রেফ গুজব। আমরা একত্রেই আছি।’ সম্প্রতি সনির নতুন এক ধরনের ল্যাপটপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কারিনা। বিয়েথা করছেন কবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন আমরা বিয়ের সিদ্ধান্ত নেব, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।’ ২০০৭ সাল থেকে সাইফের সঙ্গে প্রেম করছেন কারিনা। ওয়েবসাইট।