নওশীন, শোনা যাচ্ছে আপনি আর হিল্লোল নাকি বিয়ে করেছেন?আমরাও শুনেছি। কয়েকটি পত্রিকা খবরটি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। হিল্লোল এবং আমার মধ্যে যে সম্পর্ক আছে, তা নিয়ে আমরা কখনোই লুকোচুরি করিনি। বিয়ে নিয়ে কেন লুকোচুরি করব? সবাইকে জানাতে চাই, আমরা এখনো বিয়ে করিনি।তাহলে আপনারা বিয়ে করছেন কবে?আমরা দুজনেই যথেষ্ট ম্যাচিউরড। আমাদের প্রেমের সম্পর্কের ব্যাপারে শুরু থেকেই আমাদের দুই পরিবারের সবাই জানেন। অভিনয় আর ব্যবসার কাজ নিয়ে আমরা দুজনই এখন যথেষ্ট ব্যস্ত। এই ব্যস্ততার কারণে বিয়ের তারিখ এখনো চূড়ান্ত করতে পারিনি। এ জন্য কত দিন অপেক্ষা করবেন?আশা করছি, শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলব। আপনাদের ব্যবসার কী খবর?হিল্লোল ব্যবসা ভালো বোঝে। হিল্লোলের সঙ্গে সম্পর্কের শুরু থেকে আমি ওর সব ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আমরা যে ফ্যাশন হাউসের ব্যবসা শুরু করেছি, এটাও হিল্লোলের ইচ্ছাতেই। ফ্যাশন হাউসের ব্যবসার সঙ্গে আপনার সংশ্লিষ্ট হওয়া হিল্লোলের ইচ্ছাতেই হয়েছে?ব্যবসা করব—এমনটা কখনোই ভাবিনি। আমার মধ্যে বৈষয়িক ভাবনা তেমন ছিল না। হিল্লোলই আমাকে এ ব্যাপারে প্রভাবিত করেছে। একসময় ওর ফ্যাশন হাউস শুরুর ভাবনাটা পছন্দ হয়। তবে এই ব্যবসায় আমি কিন্তু খুব একটা সময় দিতে পারি না।চলচ্চিত্রে কাজের খবর কী?শোয়া চান পাখি ছবিটি নিয়ে আর কিছু বলতে চাই না। অনেক হয়েছে। মাস কয়েক আগে আমিন খানের বিপরীতে দুদু মিয়া নামের একটি ছবির কাজ শুরু করেছিলাম। এই ছবিতে আমার অংশের শুটিং শেষ। এটিএন বাংলায় আজ থেকে ‘নীড় খোঁজে গাংচিল’ ধারাবাহিকের প্রচার শুরু হচ্ছে। আপনি এই ধারাবাহিকে অভিনয় করেছেন।হ্যাঁ। নাটকটির পরিচালক মোহন খান। নাটকটির শুটিং করেছিলাম ২০১১ সালে। তখন ছিল বর্ষা। গল্পটা ভালো। দর্শকদের ভালো লাগবে।